প্রধান সূচি

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ইন্দুরকানীতে র‌্যালী ও আলোচনা সভা

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ইন্দুরকানী থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যাল্যী উপজেলার চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে শেষে হয়। ইন্দুরকানী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহম্মেদ, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেন বয়াতী, গোলাম সরোয়ার বাবুল, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা মহিলা জেপির সভানেত্রী শারমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার ইন্দুরকানী হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক সন্তোষ কুমার শীল, শিক্ষক রিয়াজ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা জেপির সভাপতি আছাদুল কবির তালুকদার স্বপন, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) আঃ ছালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মোঃ মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial