কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন অপরাধে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে কাউখালীর দক্ষিন বাজারে অভিযান চালিয়ে স্বর্ণচুড়া মিষ্টি ঘরকে পাচঁ হাজার টাকা, বনানী মিষ্টির দোকানে দুই হাজার টাকা এবং অসিমেষ এর মিষ্টি দোকানে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সকালে কাউখালী সরকারী বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
