প্রধান সূচি

Thursday, October 26th, 2017

 

জেলা আইনজীবি সমিতির শোক সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা আইনজীবি সমিতির প্রয়াত তিন সদস্যের মৃত্যুতে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাড. আলী হায়দার খান, এ্যাড. আব্দুস সোবাহান ও এ্যাড. আব্দুল জব্বারের মৃত্যুতে বৃহস্পতিবার দুপুর ১২টায় সমিতির ভবন মিলনায়তনে এ দোয়া ও শোক সভার আয়োজন করা হয়েছে। জেলা আইনজীবি সমিতির সভাপতি পিপি খাঁন মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এম এ মান্নান, এ্যাড. হাকিম হাওলাদার, এ্যাড. আবুল কালাম আকন প্রমুখ। পরে প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী  উপজেলার পত্তাশী  ইফনিয়নের রামচন্দ্রপুর পি. এস. মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ হালদার। মেলায় বিভিন্ন ধরনের ৩০টি প্রজেক্ট স্থান পায়। প্রধান শিক্ষক দেবাশীষ হালদার এসময় তার বক্তব্যে বলেন, বিজ্ঞানের বিকল্প কিছু নাই।  বিজ্ঞান আমাদের  চলার পথের সংগী। বিজ্ঞান ছাড়া আমাদের এক মূহুর্ত চলে না। তাই আমাদের সবার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে জানাতে হবে। বিজ্ঞান বিষটি ভয়ের কিছু নেই শুধু মাত্র মনোবল দরকার। আজ যদি আমরা বিজ্ঞানবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

নাজিরপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বেদার ফরাজী (৪৫) নামে এক যুবলীগ নেতা গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং মাটিভাঙ্গা গ্রামের মৃত আফসার উদ্দিন ফরাজীর ছেলে। ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা গ্রামের তিন সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী মাদারীপুর জেলায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। গত ২১ অক্টোবর ওই গৃহবধূর দুই ছেলে মাদারীপুরে পিতার কাছে থাকায় ৫বছরের মেয়ে নিয়ে সে বাড়ীতে ছিল। ওই দিন রাত ২টারবিস্তারিত পড়ুন


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন অপরাধে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে কাউখালীর দক্ষিন বাজারে অভিযান চালিয়ে স্বর্ণচুড়া মিষ্টি ঘরকে পাচঁ হাজার টাকা, বনানী মিষ্টির দোকানে দুই হাজারবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে কাউখালী মহিলা কলেজে তরুনীদের সাথে সাংগঠনিক মাস ১৭ পালন উপলক্ষে “সকল শ্রেণী পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি”প্রতিপাদ্যকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখায় সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কুমার কর্মকার, প্রভাষক পরিতোষ মন্ডল, প্রভাষক বদরুন নাহার, কুমকুম ভট্টচার্য্য, মহিলা পরিষদ কাউখালী জেলা শাখার সাধারন সম্পাদক শাহীদা হক, ছাত্রী লিজা আক্তর প্রমুখ।


ইন্দুরকানীতে দু’মাস পর নতুন ইউএনও’র যোগদান

ইন্দুরকানীতে ২ মাস পর নতুন ইউএনও যোগদান করেছেন। জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে রাজিব আহম্মেদ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে বৃহস্পতিবার তার নিজ কর্মস্থল ইন্দুরকানীতে অফিস করেন। তিনি সিনিয়র সহকারি সচিব প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের সদস্য হিসাবে ২ বছর জাপানে জাপানিজ গ্রান্ট ফর হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) প্রশিক্ষন শেষে বাংলাদেশে ফেরেন। পটুয়াখালীর বাউফল উপজেলায় তার নিজ বাড়ি। তিনি যোগদান করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস  চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এসময় নতুন ইউএনও এ উপজেলাকে একটিবিস্তারিত পড়ুন


হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে কে. এম. লতীফ ইনস্টিটিউশনের মামলা

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মঠবাড়িয়া পৌরশহরের হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণের তালিকা ভূক্ত হওয়ায় শহরের অপর শিক্ষা প্রতিষ্ঠান কে. এম. লতীফ ইনস্টিটিউশন সরকারকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সরকারীকরনের তালিকা ভূক্ত হাতেম আলী বালিকা বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা খান সাহেব হাতেম আলী জমাদ্দারকে একজন স্বাধীনতা বিরোধী চিহ্নিত করায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের (মামলার বাদী) অপসারন ও মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার সকালে শহীদ মিনার সম্মূখ সড়ক অবরোধ করে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন। মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধনেবিস্তারিত পড়ুন


শুক্রবার চিতলমারীতে আসছেনপংকজ ভট্টাচার্য্য

  ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্ষিয়ান বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য্য শুক্রবার চিতলমারীতে আসছেন। বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে চিতলমারী সুধী সমাজ কর্তৃক আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত পতিত পাবন মণ্ডলের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। স্মরণ সভায় তাঁর সফর সঙ্গী হিসেবে আসছেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার এ্যাডভোকেট এস.এম.এ সবুর, কেন্দ্রীয় কমিরি সদস্য শৈলেন্দ্রনাথ মন্ডল। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, কমরেড কাজী সোহরাববিস্তারিত পড়ুন


চিতলমারীতে চেতনানাশক প্রয়োগ করে স্কুল শিক্ষকের বাড়িতে চুরি

চিতলমারীতে এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক অর্জুন রায়ের বাড়িতে গত মঙ্গলবার রাতে খাবারে চেতনা নাশক প্রয়োগ করে চুরি সংগঠিত হয়েছে। এ সময় চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে এলাকাবাসি অচেতন অবস্থায় শিক্ষক অর্জুন রায় (৫৯), তার স্ত্রী পুষ্প রায় (৪৬), কন্যা পূজা রায়, পুত্র অনিরুদ্ধ রায় (৭) কে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।


সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় ও যাদুঘর নির্মাণের দাবি

বাংলার অবিসংবাদিত নেতা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ও যাদুঘর নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলার জন্মদিন উপলক্ষে সাতুরিয়া শেরে বাংলা রিসার্চ ইনস্টিটিউট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শেণির মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। এছাড়া আরো বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সমাজসেবক তানভীর আহমেদ, ই: রেজাউল করিমবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial