প্রধান সূচি

ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্যের পিতার দাফন সম্পন্ন

ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য মো. শওকত ইকবাল মিটুল মল্লিকের পিতা ও মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ সোহরাব হোসেনের বড় ভাই মোয়াজ্জেম হোসেন মল্লিক (৮৫)এর জানাজা নামাজ শেষে তাকে পারিকবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায বাড়ি সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে জাতীয়পার্টি (জেপি)’র কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, জেপি’র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শরিক হন। এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গত সোমবার বিকেলে পৌর শহরের লক্ষীপুরা গ্রামে নিজ বাড়িতে মারা যান মোয়াজ্জেম হোসেন মল্লিক। মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial