সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে নাজিরপুরে মহিলা সমাবেশ
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের” লক্ষে শনিবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সমাবেমে ভিশন-২০২১, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী ইউজিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার মজুমদার, শ্রীরামকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা হালদার। সমাবেশ শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
