প্রধান সূচি

Saturday, October 21st, 2017

 

বৃষ্টি ও জোয়ারের পানিতে পিরোজপুরের নিম্নাঞ্চল প্লাবিত ॥ বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কন্ঠ রিপোর্ট : সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের অবিরাম বর্ষণ এবং আমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে পিরোজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলী জমি, মাছের ঘের, পানের বরজ, কলা ও সবজি বাগান। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সকাল থেকে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ বেড়েছে। টানা বৃষ্টিতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বৃষ্টি এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলা শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। শহরের শিক্ষা অফিস রোড, মধ্যরাস্তা, আমলা পাড়া, আদর্শপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। পৌর এলাকারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় কাব স্কাউট লিডার বেসিক কোর্স সমাপ্ত ॥ সনদ বিতরণ

“পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দরতর করে রেখে যেতে চেষ্টা কর, মৃত্যুর সময় এই ভেবে তৃপ্ত হবে যে তুমি তোমার সময়কে বৃথা নষ্ট করো নি” এই শ্লোগানকে সামনে রেখে জেলার ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কাব স্কাউট ইনষ্টিটিউট এর উদ্যোগে স্থানীয় বিহারী লাল ইনষ্টিটিউট প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের ৫ দিন ব্যাপী ১৩৫তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সমাপ্ত হয়েছে। শিক্ষকরা শুধু শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠ দানই নয়, সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার লক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট লিডার বেসিক কোর্সে প্রথম ও দ্বিতীয় সিফটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১জন ও মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কলেজ ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে মামলা ॥ গ্রেফতার-১

    পিরোজপুরের নাজিরপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজ ছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১১ অক্টোবর ওই কলেজ ছাত্রীর বড় ভাই নয়ন শেখ ৫ জনের নাম উল্লেখ করে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পিরোজপুর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে আগামী ২৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নাজিরপুর থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের আদেশ পেয়ে শুক্রবার থানায় মামলাটি এজাহার হিসেবে রুজু করা হয়। এজাহার দায়ের পর ওই দিন রাতেই পাচারকারী দীপক কুমার বসুকে গ্রেফতার করে পুলিশ এবং পরদিন শনিবার ৭বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের ভান্ডারিয়াসহ গোটা দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্র ও শনিবার মুষলধারে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে মানুষজন। বৃষ্টি আর জোয়ারের অস্বাভাবিক পানিতে উপজেলার পানবরজ, কলা, পেপেসহ মৌসুমি সবজি ও আমন ফসল পানিতে ডুবে আছে। জোয়ারের পানি বৃদ্ধির ফলে ভান্ডারিয়া পৌর বাজারের রাস্তাসহ পানি লোকালয়ে ঢুকে পড়েছে। গতকাল শনিবার হাটের দিন থাকলেও বাজারে জনসমাগম দেখা যায়নি চোখে পড়ারমত। এদিকে, শনিবার ভান্ডারিয়া-কাঠালিয়া মানিক মিয়া সড়কে বিশাল এক গাছ পড়ে প্রায় তিন ঘন্টা পূর্ব অঞ্চলের সাথে পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিলবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হাসপাতালে ঢুকে আহতের ওপর হামলা

জমি বেচা-কেনা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে উপজেলার আলগী পাতাকাটা  গ্রামে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আহত তৌহিদের স্বজনরা হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় আহত মনির ফকিরের ভাই সাবু ফকিরের ওপর হামলা চালায়। এতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহত মৃত সালাম ফকিরের ছেলে মিজানুর রহমান সাবু ফকির (২৮) ও মনির ফকির (৪০) ও অপর পক্ষের মানিক খানের ছেলে তৌহিদ (২৪)কে  বরিশাল শেবাচিম হাসপাতালেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় চেয়ারম্যানের ঘেরের পানিতে জনগনের দুর্ভোগ

জেলার মঠবাড়িয়ায় হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যানের ঘেরের পানিতে রাস্তা ও বাড়ি-ঘর ডুবে জনগনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শনিবার দুপুরে ওই ঘেরের ওপর দাড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। ভূক্তভোগী ওই গ্রামের ভবতোষ মন্ডল জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো প্রায় ৬ মাস ধরে কবুতরখালী গ্রামের তার ঘেরের পানি রাস্তার ওপর দিয়ে অপসারণ করে আসছেন। এতে ওই রাস্তা পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাড়ি-ঘর পানিবন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তিতে পড়তে হয়। বারবার বলা সত্ত্বেও তিনি তা শুনছেন না। শনিবার পুনরায় চেয়ারমানের লোকজন ওই ঘেরের পানি রাস্তা থেকে অপসারণবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মঠবাড়িয়ায় ২০১৬ সালের জেএসসি, জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা নাগরিক কমিটি। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন। উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার মজিবুল হক খান মজনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত জেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম রুহুল আমীন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহম্মদ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ জাহান আলী শেখ, এডভোকেট মুজিবুর রহমান,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ভারী বর্ষনে পানিবন্দি কয়েক হাজার মানুষ

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নি¤œচাপের প্রভাবে গত ৩ দিন ধরে চলতে থাকা থেমে থেমে ঝড়ো হওয়ার সাথে ভারী বর্ষনের ফলে বাগেরহাট শহর ও সদর উপজেলার নি¤œাঞ্চলসহ বাগেরহাট পৌর এলাকার অধিকাংশ সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে। নদ-নদীর পানি স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার কাড়াপাড়া, ডেমা, খানপুর, রাখালগাছী, গোটাপাড়া, যাত্রাপুর, ষাটগুম্বুজ, বেমরতা, বিষ্ণুপুর, বারুইপাড়া ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পাশাপাশি কয়েক হাজার চিংড়ী ঘের ও পুকুরের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। ভারী বর্ষনে কারনে বাগেরহাট শহরের ভিঅইপি রোড, মিঠাপুকুর পাড়, পিসি কলেজ,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেলেরা ২২ দিনেও সহায়তা পায়নি

মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানলেও পিরোজপুরের উপকূলীয় এলাকা ইন্দুরকানীর জেলেরা ২২ দিনেও সরকারি সহায়তা পায়নি। তাই জেলে পরিবারগুলো অসহায় কর্মহীন হয়ে পড়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২ হাজার ১৩০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে  জেলে কার্ড পেয়েছে ১ হাজার ৬৭৬ জন । কিন্তু জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ পাবে মাত্র ১ হাজার ৩৩০ জন। অধিকাংশ জেলেরাই সরকারি কোন সহায়তা পাবেনা। এ নিয়ে জেলেদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রকৃত জেলেরা কার্ড না পাওয়ায় তারা সহায়তাও পাচ্ছে না। বঞ্চিত জেলেরা জানান রাজনৈতিক বিবেচনায় এবং ইউপি সদস্যরা ভোটের বিবেচনায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ২০ গ্রাম প্লাবিত

নিম্নচাপের প্রভাব অবিরাম বর্ষণে কঁচা ও বলেশ্বর নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইন্দুরকানীর নদী তীরবর্তী ২০ গ্রাম প্লাবিত হয়েছে। গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টগড়া ফেরীঘাট, কলারণ ফেরীঘাট ডুবে যাওয়ায় যানবাহন উঠা নামায় ব্যাঘাত ঘটছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যাতায়াত সমস্যা সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক মাছের ঘের ডুবে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতির সম্মুক্ষিন হয়েছে। এছাড়া অধিকাংশ গ্রাম ডুবে যাওয়ায় কাঁচা ঘর বাড়ী পানিতে ডুবে গেছে। শনিবার জোয়ারে পানিতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়ক ডুবে যাওয়ায় ১১ টার মধ্যে এসববিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial