Saturday, October 21st, 2017
ইন্দুরকানী কলেজের ২৫ বছর পূর্তিতে র্যালী
ইন্দুরকানী কলেজের ২৫ বছর পূর্তিতে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদারের নেতৃত্বে র্যালীটি ইন্দুরকানী কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী কলেজের সামনে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন প্রভাষক আঃ ছালাম, গৌতম হাজরা, আবুল কালাম, আঃ জলিল, আনছার উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, শারমিন হোসেন, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
নিয়োগে আছে নৌকা চালক ॥ চালাচ্ছেন স্পীডবোট
কাগজে কলমে নৌকা চালক (বিএম) হিসেবে কর্মস্থলে নিয়োগ হলেও সে চালাচ্ছেন কেবিন ক্রুজার হাইস্পীড বোট। দীর্ঘ কয়েক বছর সুন্দরবন বিভাগের ওই নৌকা চালক স্পীড বোট চালিয়ে আসলেও বনবিভাগের কর্মকর্তারা অনিয়মের কিছু দেখছেননা, উল্টো তার এ কাজকে দক্ষতার সাথে প্রশংসা করেছেন। যদিও ওই বিভাগে স্পীডবোট ড্রাইভার হিসেবে নিয়োগ আছে তিন ব্যক্তির। তবে তাদের দক্ষতার চেয়ে ওই নৌকা চালকের দক্ষতা বেশি বলে দাবী করেছেন সুন্দরবন বিভাগের কর্তারা। সুত্র জানায়, মনিরুজ্জামান বদি, ব্যাচ নং-৩৫৪ নামে পূর্ব সুন্দরবনের মংলা চাঁদপাই রেঞ্জের ফুয়েল জেটিতে নিয়োগ পান বি.এম (নৌকা চালক) হিসেবে। কিন্তু নিয়োগের পর একদিনেও তাকেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পানিবন্দি পৌরবাসীর মধ্যে চিড়া-গুড় বিতরণ
বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার পানিবন্দি শত শত বাসিন্দারের মাঝে চিড়া-গুড়সহ শুকনা খাবার বিতরন করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা তাঁতী লীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ বাকি তালুকদার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে পানিবন্দি শত শত মানুষের মাঝে তিনি এ খাবার পৌছে দেন। এ সময় তার সহর্ধমীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা রিনা তালুকদারসহ জেলা ও পৌর তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা রিনা তালুকদার বলেন, একটানা ভারী বর্ষনে পৌরসভার ৬নং ওয়ার্ডের শত শত বাসিন্দাবিস্তারিত পড়ুন
