ইন্দুরকানীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানীতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পত্তাশী গ্রামের আব্দুর রহমান হাওলাদারের শিশু পুত্র পত্তাশী হাচানীয় দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র তরিকুল ইসলাম (৭) বাড়ির পাশে খালের পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তরিকুলকে তার স্বজনরা খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস এ খান জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
Please follow and like us:
« শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশকে সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড »
