মঠবাড়িয়া মিরুখালী স্কুল এন্ড কলেজে নবীনবরণ
উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শনিবার সকালে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চতুর্থতম একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেল মন্ত্রনালয়ের সচিব মোফাজ্জেল হোসেন।
কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধায়ক (অবঃ) প্রকৌশলী বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, প্রবীন শিক্ষক নূর হোসাইন মোল্লা, প্রভাষক জুলহাস শাহীন, শিক্ষিকা আয়েশা খানম, রোকনুজ্জামান শরীফ, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, ম্যানেজিং কমিটির সভাপতি পঙ্কজ মিত্র, সদস্য ও ইউনিয়ন আ’লীগ সভাপতি বজলুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়া স্বেচ্ছসেবক লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর মাজার জিয়াররত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ »
