নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভাণ্ডারিয়ার নাভিলা
ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণি মানবিক বিভাগের ছাত্রী নাভিলা আক্তার বিষয় ও বয়স ভিত্তিক সাধারণ নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। শনিবার নাভিলা তার শ্রেষ্ঠত্য অর্জনের পুরস্কার সরূপ ক্রেস্ট কলেজে নিয়ে আসলে তার প্রতিভা বিকাশের জন্য কলেজ কতৃপক্ষ অভিনন্দন জানায়। গত মাসের ১৭ তারিখ নাভিলা গ শাখায় সাধারণ একক নৃত্যে অংশগ্রহন করে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।
উল্লেখ্য, জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর যৌথ আয়োজনে দেশ ব্যাপি বিভিন্ন ক্যটাগড়িতে প্রতিযোগিতা মুলক এ অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয়।
Please follow and like us:
« ভাণ্ডারিয়ায় ৩০০পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভাণ্ডারিয়া মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত »
