প্রধান সূচি

Saturday, October 7th, 2017

 

ইন্দুরকানীতে চলছে ভোটার তালিকা হালনাগাদ

ইন্দুরকানীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। এ উপজেলায় গত ০৩ সেপ্টেম্বর থেকে নতুন ভোটার অর্ন্তভুক্তি ও ছবি তোলার কাজ শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আগে উপজেলার পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ ও ছবিসহ তোলার কাজ শেষ হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে নতুন ভোটার নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু হয়েছে চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। যাদের জন্ম ১লা জানুয়ারীর ২০০০ এর মধ্যে তারাই কেবল এবছর ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে পারবেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৫৪ হাজার। হালনাগাদে আরও ২ হাজার ভোট বৃদ্ধি পাবেবিস্তারিত পড়ুন


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায়

ইন্দুরকানীতে দুই হাজার মিটার কারেন্ট জাল আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ইন্দুরকানীতে দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ উপজেলার কচাঁ নদীতে অবৈধ ভাবে জাল পেতে মা ইলিশ ধরার প্রস্তুতিকালে কালাইয়া-সাঈদখালী এলাকা থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল আটক করে। পরে আটকৃকত জাল উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসলে উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।


স্থানীয় কৃষি সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমাধনের উপায় নিয়ে পিরোজপুর সদর উপজেলার ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ চানমিয়া মাঝির সভাপতিত্বে বাংলাদেশ কৃষিফার্ম শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষক সংগঠক ও বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম (পান্না) শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্য ও মহিলা সদস্যবৃন্দ। সভায় বক্তারা জলবয়ূর পরিবর্তন জনিত কারণে স্থানীয় কৃষি উৎপাদনে নানাবিধ সমস্যার সৃষ্টি, কৃষি জমি অপচয় রোধে আইন প্রণয়ন ও কৃষিবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়া মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

 ভাণ্ডারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান, আওয়ামীলীগের ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা সমবায় অফিসার আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ মন্নান বিশ্বাস, মোঃ মফিজুর রহমান মুন্সি, আব্দুর রশিদ মৃধা, এ্যাডভোকেট জালাল আহম্মেদ, আব্দুল বারেক শিকদার, মফিজুর রহমান মুন্সি, কাজী আতাহার আলী প্রমূখ।


নৃত্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভাণ্ডারিয়ার নাভিলা

ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণি মানবিক বিভাগের ছাত্রী নাভিলা আক্তার বিষয় ও বয়স ভিত্তিক সাধারণ নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। শনিবার নাভিলা তার শ্রেষ্ঠত্য অর্জনের পুরস্কার সরূপ ক্রেস্ট কলেজে নিয়ে আসলে তার প্রতিভা বিকাশের জন্য  কলেজ কতৃপক্ষ অভিনন্দন জানায়। গত মাসের ১৭ তারিখ নাভিলা গ শাখায় সাধারণ একক নৃত্যে অংশগ্রহন করে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। উল্লেখ্য, জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর যৌথ আয়োজনে দেশ ব্যাপি বিভিন্ন ক্যটাগড়িতে প্রতিযোগিতা মুলক এ অনুষ্ঠানের আয়োজন করে। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রতিযোগীরাবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় ৩০০পিচ ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে তিনটায় পৌর শহরের লক্ষ্মীপুরা মল্লিক বাড়ি থেকে ৩০০পিচ ইয়াবা ট্যবলেটসহ ইকবাল মল্লিক (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এর পূর্বে তার স্ত্রীকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ এবং ইকবালকেও মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হলেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে।  তার বিরুদ্ধে মাদক দমন নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


মঠবাড়িয়ায় অপহরণের দেড়মাস পর প্রবাসীর স্ত্রী উদ্ধার

অপহরনের দেড় মাস পর অবশেষে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার নাজমাকে (২২) শুক্রবার বিকেলে উদ্ধার করতে সক্ষম হয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মংলা থানার সিগন্যাল টাওয়ার এলাকা থেকে মংলা থানা পুলিশের সহায়তায় নাজমাকে উদ্ধার করা হয়। এসময় মূল অপহরণকারী আল মাসুদকে (২০) গ্রেফতার করা হয়। আল মাসুদ উপজেলার বাদুরা গ্রামের শাহ আলমের ছেলে ও নাজমা উপজেলার বাদুরা গ্রামের জালাল পঞ্চায়েত এর মেয়ে এবং পার্শ্ববর্তী মিরুখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সহিদুল ইসলামের স্ত্রী। থানা পুলিশ শনিবার সকালে অপহরনকারী আল মাসুদকে আদালতে সোপর্দ করে এবং নাজমাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনবিস্তারিত পড়ুন


নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভ্যন্তরিন নদ-নদীতে চলছে ইলিশ আহরণ

পাইকগাছায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভ্যন্তরিন নদ-নদীতে ইলিশ আহরণ অব্যাহত রয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিবসা, ভদ্রা সহ কয়েকটি নদীতে প্রতিদিন ইলিশ ধরা অব্যাহত রেখেছে আহরণকারীরা। ফলে একদিকে বাস্তবায়ন হচ্ছে না সরকারের নিষেধাজ্ঞা, অপরদিকে ইলিশ উৎপাদন ও সংরক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, ইলিশ সম্পদ সংরক্ষণে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রাণালয় এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১ অক্টোবর হতে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন সময়কালে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ করে। মন্ত্রাণালয়ের এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় মৎস্য অফিস ইতোমধ্যে প্যানা, পোষ্টারিং ওবিস্তারিত পড়ুন


প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ না করার দাবী

পাইকগাছায় প্রক্রীয়াধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের প্রস্তাবিত এলাকায় ভূমি অধিগ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন জমির মালিকরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জমির মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে। প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর ফুটবল মাঠের পশ্চিম পাশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এল.এ শাখা হতে ভূমি অধিগ্রহণ প্রক্রীয়া শুরু করা হয়। ইতোমধ্যে এসএ ২১৬/৪ খতিয়ানের ৬৬৮ দাগের ৩৫ শতক জমি অধিগ্রহণের জন্য কয়েকজনকে ৬ ধারা নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উল্লেখিত স্থানে অনলাইন পত্রিকার কার্যালয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial