ভাণ্ডারিয়ায় কৃষক-কৃষাণীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
ভাণ্ডারিয়ায় প্রান্তীক কৃষক-কৃষাণীর মাঝে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশের উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়ন কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচি (আইসিবিএ – এআর) এর জলবায়ু সহিষণু কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের মোট ১২০জন প্রান্তীক কৃষক-কৃষাণীর মাঝে জন প্রতি ২টি ভিয়েতনামের নারকেল চারা, ৮টি থাই পেয়ারা, ২টি বাওকুল চারা বিতরণ ছাড়াও এগুলি পরিপর্যা করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিটনাশক, সার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ ছাড়াও কৃষি অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (আইসিবিএ – এআর) কমিউনিটি ডেভলপমেন্ট এ্যাসিস্টেন্ট মোঃ শফিকুর রহমান ও নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
