প্রধান সূচি

কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ॥ জেলের জরিমানা

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা, কচাঁ এবং চিরাপাড়া নদীতে ইলিশ মাছ ধরায় বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া, বাধা জাল জব্দ করেছে।

এ সময় কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় বাশুরী গ্রামের আবদুল কুদ্দুস (৪৫) নামে এক জেলেকে পাঁচশত টাকা জরিমানা করেছেন। পরে ওই সব জাল উপজেলা পরিষদ সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, নৌ-পুলিশ ফাড়ির ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান হারুন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial