প্রধান সূচি

Thursday, October 5th, 2017

 

২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নাজিরপুরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

ওয়ার্ড আওয়ামীলীগের নেতার উপর হামলার প্রতিবাদে নাজিরপুরের শ্রীরামকাঠি বাজারে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে হামলার শিকার মৃনাল কান্তি হাওলাদার বাদী হয়ে নাজিরপুর থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামূল বেপারি ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল বেপারি গত ইউনিয়ন পরিষদের নির্বচনের জের ধরে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে মৃনাল কান্তির উপর হামলা করে এবং তার সঙ্গে থাকা ৯২ হাজার টাকা ছিনিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। যাবার সময় তারা প্রাণ নাশের হুমকি দিয়েবিস্তারিত পড়ুন


রিক্সা চালককে হত্যার দায়ে

ভাণ্ডারিয়ায় একজনের যাবজ্জীবন ও ছেলের পাঁচ বছর কারাদন্ড

ভাণ্ডারিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মোস্তফা হাওলাদার নামের এক রিক্সা চালককে হত্যার দায়ে বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং তার ছেলেকে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া হানিফকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড এবং তার ছেলে ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন, ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের হানিফ হাওলাদার এবং তার ছেলে ইব্রাহিম হাওলাদার। এই মামলার অপর আসামী হানিফের স্ত্রী জাহানুর বেগম রায় ঘোষণার সময় আদালতেবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় ১০০পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

ভাণ্ডারিয়া থানা পুলিশ ১০০পিচ ইয়াবাসহ সোহেল (৩০) ও মাসুদ (২৫) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের পার্শবর্তী শিয়ালকাঠী এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পিরোজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ভাণ্ডারিয়ার একটি মারামারি মামলার আসামী সোহেলের বাড়ি মাটিভাংগা গ্রামে এবং মাসুদ ভাণ্ডারিয়া পৌর শহরের শহিদুল কবিরাজের ছেলে।


আদালতের নির্দেশে ঘটনার ২১ দিন পর

ইন্দুরকানীতে স্কুল ছাত্রের লাশ উত্তোলন

আদালতের নির্দেশে ঘটনার ২১ দিন পর পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাসের উপস্থিতিতে ইন্দুরকানীতে কবর থেকে স্কুল ছাত্রের লাশ উত্তোলন করেছে খুলনা সদর থানা পুলিশ ও ইন্দুরকানী থানা পুলিশ। খুলনা মেট্রোপলিটন আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুল ইসলামের নির্দেশে বৃহষ্পতিবার উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রাম থেকে রমিজুল ইসলামের ছেলে ১০ম শ্রেণির ছাত্র মেহেদি হাসানের (১৫) লাশ উত্তোলন করা হয়। পরে লাশটি ময়না তদন্তর জন্য খুলনা সদর থানার এস আই বিপ্লব কান্তি পিরোজপুর মর্গে পাঠায়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মাহমুদুর রহমান সোহেলবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ২ রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি

ইন্দুরকানীতে ২ রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামে সিধ কেটে একটি চোরাই চক্র বাসু দেবের ঘরে ঢুকে মালামাল, স্বর্ণালংকার ও রনজিৎ ডাকুয়ার ঘরে ঢুকে নগদ ১২ হাজার টাকা, স্বর্ণালংকার এবং অমল কৃষ্ণের ঘরে ঢুকে কয়েকটি মোবাইল সেট ও অন্যন্যা মালামাল নিয়ে যায়। এছাড়া মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী গ্রামের কাঞ্চন শেখের ঘরের গ্রিল ভেঙ্গে ঘরের মালামাল ও নগদ টাকা এবং জামাল শরীফের দোকান ভেঙ্গে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, এলাকায় চোর ঢোকার ঘটনা শুনেছি। অন্য এলাকাবিস্তারিত পড়ুন


কাউখালীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ॥ জেলের জরিমানা

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা, কচাঁ এবং চিরাপাড়া নদীতে ইলিশ মাছ ধরায় বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া, বাধা জাল জব্দ করেছে। এ সময় কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় বাশুরী গ্রামের আবদুল কুদ্দুস (৪৫) নামে এক জেলেকে পাঁচশত টাকা জরিমানা করেছেন। পরে ওই সব জাল উপজেলা পরিষদ সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, নৌ-পুলিশ ফাড়ির ইন-চার্জ মোঃ আসাদুজ্জামান হারুন প্রমুখ।


শুক্রবার সুভাষ রায়ের ১২তম মৃত্যুবাষির্কী

শুক্রবার কাউখালীর পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও স্বরূপকাঠীর গাব্বারী মীরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায় এর ১২তম মৃত্যুবার্ষিকী ৷ তিনি ইংরেজী বিষয়ের একজন অভিজ্ঞ শিক্ষক ছিলেন ৷তাঁর স্বর্গীয় আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়ী গন্ধর্ব ও কাউখালীর উজিয়ালখানস্থ বাড়ীতে সান্ধ্যকালীন প্রার্থনার আয়োজন করা হয়েছে ৷ তাঁর সন্তান সন্তুতি ও পরিবারবর্গ তাঁর জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন।


বিশ্ব শিক্ষক দিবস

স্বরূপকাঠিতে তিন গুণি শিক্ষককে স্মৃতি পদক প্রদান

অরণী পাঠাগারের উদ্যোগে স্বরূপকাঠিতে বিশ্ব পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার সকালে কামারকাঠি এন. কে ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, বরিশাল অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ফজলুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দু কর, প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার, মোঃ আলমগীর হোসেন, শেখ নুরুল আমিন, মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য মোঃ ফজলুল হক, অরবিন্দু কর ও আব্দুল জলিলকে হাবিবুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়।


আজ ঐতিহাসিক সূর্য্যমণি গণহত্যা দিবস

২৫ শহীদের বধ্যভূমিতে আজও নির্মণ হয়নি স্মৃতিস্তম্ভ

৬ অক্টোবর শুক্রবার মঠবাড়িয়ার সূর্য্যমণি গণহত্যা দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিন ভোর রাতে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের সংখ্যালঘূ অধ্যাষিত বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে ২৫ জন হিন্দু বাঙালীকে এক দড়িতে বেঁধে স্থানীয় রাজাকার বাহিনী নির্বিচারে গুলিকরে নির্মম ভাবে হত্যা করে। ওই দিন যাঁরা শহীদ হয়েছিলেন তাঁরা হলেন, জিতেন্দ্র নাথ মিত্র, শৈলেন মিত্র, বিনোদ বিহারী, ফনী ভূষন মিত্র, ঝন্টু মিত্র, নগেন হালদার, অমল মিত্র, সুধাংশ হালদার, বিরাংশু হালদার, মধুসুদন হালদার, প্রিয়নাথ হালদার, সীতানাথ হাওলাদার, অন্নদা হাওলাদার, অনিল হাওলাদার, হিমাংশু মাঝি, জিতেন মাঝি, সুধীর মাষ্টার, অমেলেন্দু হাওলাদার, অচীন মিত্র, অরুণ মিত্র, নিরোধবিস্তারিত পড়ুন


বিদেশ গিয়ে সংসার ভেঙেছে আক্কাস আলীর

দিন মজুর আক্কাস আলী সংসারের অভাব-অনাটন দূর করতে প্রায় এক যুগ আগে বিদেশে পাড়ি জমান। বাপের ভিটে-মাটি বিক্রি করে বিদেশে যাওয়ার অর্থ যোগার করেন তিনি। স্বপ্ন ছিলো প্রাবাসে থেকে অর্থ রোজগার করে দেশে ফিরে স্ত্রী-সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। কিন্তু এক যুগ পর দেশে ফিরে দেখেন স্ত্রী-পুত্র কেউই এখন আর তার আপন নেই। বিদেশ থেকে পাঠানো অর্থেরও কোন হদিস নেই। সবকিছুই যেন বেঠিক। যে সন্তান আর স্ত্রীর সুখের জন্য সবই ভুলে প্রবাসে থেকে রাত-দিন গায়ের ঘাম পায়ে ফেলে উপার্জন করে যাদের জন্য টাকা পাঠিয়েছেন তারা এখন বুকে ছুরি ধরেছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial