কাউখালীতে ইলিশ ধরায় জেলের জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মা ইলিশ ধরার দায়ে পিরোজপুরের কাউখালীর ফলইবুনিয়া গ্রামের মোঃশফিক সিকদার (২৮) নামে এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে কাউখালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মাধবী রায় ওই জেলেকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রবিবার রাতে কাউখালী থানার পুলিশ ও মৎস্য বিভাগ কঁচা ও সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আইন অমান্য করে মাছ ধরার দায়ে এক জেলেকে আটক করা হয়।
আটক জেলেকে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনণ মৌসুম। এ ২২ দিন ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক »
