ভান্ডারিয়া মদন মোহন মন্দিরে দূর্গা পূজা উপলক্ষে পুরস্কার বিতরণ
ভান্ডারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবছরের শারদীয় উৎসব দূর্গা পূজা। উপজেলার ৪১টি পূজা মন্ডপেই ছিল নানা আয়োজনের।
হিন্দু সস্প্রদায়ের বছরের সর্ব বৃহৎ উৎসব দূর্গা পূজাকে ঘিরে দেবী পক্ষের শুরু থেকে শেষ পর্যন্ত ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে শেষ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। তবে উপজেলার প্রায় শত বর্ষী কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে স্বাশ্রীয় আচার অনুষ্ঠান ছাড়াও মহাদশমী পূজার দিন বিকেলে নারীদের সিদূঁর খেলা, উলুধ্বণী, সঙ্খধ্বণী, প্রতিযোগিতা, পুরুষদের আরতি, ঢাক প্রতিযোগিতা।
দেবী পক্ষের মধ্যে মূল ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের বৃহস্পতিবার মহা অষ্টমী পূজার দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ প্রার্থণা এবং শুক্রবার মহা নবমী (অর্থাৎবড় পূজারদিন) পূজার দিন নানীর নাম দেয়া ‘আনার’ এবং ভান্ডারিয়া বাসির গর্ব যে স্বর্ণউজ্জল সন্তানকে নিয়ে সেই স্বর্ণদীপ্ত সন্তান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ প্রার্থণা করেন পূজা মন্ডপে আসা কয়েক শত নারী-পুরষ ভক্তবৃন্দ। পূজা শেষে রবিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, সহ-সভাপতি রতম ভৌমিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির দত্ত, পৌর ছাত্রলীগের উৎপল জোমাদ্দার, মদন মোহন পূজা মন্ডবের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার, সুজন কর্মকার, লিটন কর্মকার, বরুন মৃধা, নান্টু সিংহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
