নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায়
ইন্দুরকানীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ইন্দুরকানীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখ এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে চন্ডিপুর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। এসময় জেলেরা পালিয়ে যায়। পরে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
Please follow and like us:
« কাউখালীতে ইলিশ ধরায় জেলের জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় উদ্ধারকৃত ভাসমান ব্যক্তির পরিচয় মেলেনি »
