কাউখালীতে প্রবীণ দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যেগে রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা সড়কে অবস্থিত সমিতির কার্যালয় থেকে ‘আগামীর পথে : প্রবীণের সাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বের করা হয় শোভাযাত্রা।
পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাষ্টার মাহাবুবুর রহমান খান।
বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় কৃষ্ণ কুন্ডু, সমজসেবক আঃ লতিফ খসরু, অবসরপ্রাপ্ত অফিস সুপার মোঃ মোফাজ্জেল হোসেন মিঞা, কৃষ্ণ কান্ত নাথ, বাবু রাম কৃষ্ণ সাহা, সামছুল হক, মোঃ শাহ আলম প্রমুখ।
