প্রধান সূচি

কাউখালীতে দূর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার কাউখালীতে দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং গান্ডতা সার্বজনীন দুর্গামন্দিরের আয়োজনে উৎসবমুখর পরিবেশে চিড়াপাড়া ও গারতা নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় জমান নদীর দুই পাড়ে। মাদারীপুর ও স্বরূপকাঠীসহ দেশের বিভিন্নস্থান থেকে নৌকা আসে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে।
কাউখালী চিরাপাড়া নদী থেকে গান্ডতা খাল পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
এতে গান্ডতা গ্রাম প্রথম, কাউখালীর নাছির তালুকদার দ্বিতীয় এবং বড় বিড়ালজুড়ি গ্রামের আজমের নৌকা তৃতীয় হয়।
নৌকা বাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায় প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial