মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে ইন্দুরকানীতে মানববন্ধন
ইন্দুরকানী প্রতিনিধি :
মায়ানমারে বার্মিজ আর্মি ও বৌদ্ধ সন্ত্রাসী কর্র্র্তৃক রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে ইন্দুরকানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার খেজুরতলা বাজার সড়কে পত্তাশী এস. দাখিল মাদ্রার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে পত্তাশী এস. দাখিল মাদ্রাসার সুপার মোঃ তাজাম্মুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বজলুর রহমান মিন্টু, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, পত্তাশী ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন খান, মাদ্রাসার সহ-সুপার মোফাজ্জল হোসাইন, সহাকারি শিক্ষক মাহাবুব আলম নান্নু, সমাজসেবক এনামুল কবির প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় আলোচিত জমি দখল ও লুটপাটের মামলায় শহিদ আকনসহ তিনজন জেল হাজতে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা আলিম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত »
