প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলা পরিষদের উদ্যোগে ২৬ পূজা মন্ডপে অনুদান প্রদান

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে জেলা পরিষদ পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা উৎসব পালন উপলক্ষে ২৬টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলার ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সভাপতি দুলাল চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে পিরোজপুর জেলা পরিষদের পক্ষে অনুদান প্রদান করেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম। এসময় ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ১০ হাজার টাকা এবং অন্য ২৫টি মন্ডপে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির, সাহিদা বেগম, জেলা পরিষদের সিএ মোঃ রুহুল আমিন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক এডভোকেট ননী গোপাল রায়, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খিষ্টান ঐক্য পরিষদের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial