প্রধান সূচি

গুরুত্বপূর্ণ দূর্গা মন্দিরে জেলা পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

সারা দেশের ন্যায় পিরোজপুর জেলার ৪৮৮টি পূজা মন্ডবে ৬ষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে এবছরের ৫দিন ব্যপি দূর্গা পূজা শুরু হবে। হিন্দুধর্মাবলম্বীরা যাতে তাদের পূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। মন্দিরে মন্দিরে থাকছে আনছার, পুলিশ, মোবাইল টিম ছাড়াও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে মন্দিরে সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে।

যদি কোন অনাকাঙ্খীত ঘটনা ঘটনোর জন্য কোন গোষ্ঠি ভক্ত সেজে মন্দিরে প্রবেশের চেষ্টা করে তার উপর ২৪ঘন্টা নজরদারির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মন্দিরে মন্দিরে এ সিসিটিভি ক্যামেরা সংস্থাপন করা হচ্ছে।

সোমবার ভাণ্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে গিয়ে দেখা গেছে ওই মন্দিরে ৬টি ক্যামেরা সংস্থাপনের কাজ চলছে। এছাড়া উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সর্ব বৃহৎ মন্দির মৃধা বাড়িতে ১৭টি ক্যামেরা সংস্থাপন করা হয়েছে। পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌর সভার গুরুত্বপূর্ণ মন্দির গুলোতে এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial