রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পাইকগাছায় সমাবেশ
পাইকগাছা প্রতিনিধি :
রোহিঙ্গাদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদ ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহীদ মিনার চত্ত্বরে মাওলানা আলহাজ্ব আকবর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, শামছুল হুদা খোকন, কাউন্সিলর সেলিম নেওয়াজ, সাংবাদিক আব্দুল আজিজ, মাওলানা শামছুদ্দীন, ইব্রাহিম, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, আকরাম হুসাইন, মুফতী আহম্মদ আলী, হাফেজ আব্দুল হান্নান ওমর, মাওলানা সিরাজুল ইসলাম, কবিরুল ইসলাম বিলালী, নূরুজ্জামান, মুফতী ওয়াজকরুনী ও গাজী আব্দুস সামাদ।
সমাবেশে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর হত্যা ও নির্যাতন বন্ধ করে তাদেরকে ফেরত নেওয়ার জন্য মায়ানমার নেত্রী সুচির প্রতি আহ্বান জানান।
বক্তারা নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুচির নোবেল পুরস্কার প্রত্যাহার করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য শেখ হাসিনাকে একই সম্মানে ভূষিত করার জন্য নোবেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানের জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর আবেদন জানান।
