প্রধান সূচি

একই মাঠে দুই পক্ষ খেলা আহ্বান ।। ইন্দুরকানীতে খেলার মাঠে ১৪৪ ধারা জারি

ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে একই মাঠে দুই গ্রুপ খেলা আহ্বান করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রবিবার বিকেলে উপজেলার ঘোষেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোষেরহাট তরুন সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। এই খেলার আয়োজনে ছিল পিরোজপুর-১ আসনের সংসদ ও জেলা আ’লীগের সভাপতি একেএমএ আউয়ালের সমর্থক উপজেলার ২নং পত্তাশী ইউনিয়নের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার। এদিকে এর একদিন আগে পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেকের অনুসারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের পক্ষে মোঃ ইকরামুল সিকদার একই স্থানে ৪ দলীয় হা-ডু-ডু খেলার আয়োজন করেন। রবিবার বিকেলে রাজনৈতিক দ্বন্দের কারণে সংঘর্ষের আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ জামাল হোসেন ও ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন উপস্থিত হয়ে উভয় পক্ষের খেলা বন্ধ ও শান্তি-শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে নোটিশে উল্লেখ করেন।
ঘোষেরহাট তরুন সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ৪ দলীয় হা-ডু-ডু খেলা কমিটির সদস্য ও ২নং পত্তাশী ইউনিয়নের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার জানান, আমাদের খেলা পন্ড করার জন্য ঘোষেরহাট টাইগার্স ক্লাব ষড়যন্ত্র করে একই মাঠে হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজন করায় শান্তি-শৃংখলা রক্ষার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। অপরদিকে ঘোষেরহাট টাইগার্স ক্লাবে সভাপতি মোঃ ইকরামুল সিকদার জানান, একই মাঠে দুই পক্ষ হা-ডু-ডু খেলার আয়োজন করায় শান্তি-শৃংখলা রক্ষার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, একই মাঠে দুই পক্ষ খেলার আহ্বান করায় শান্তি-শৃংখলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial