প্রধান সূচি

ইন্দুরকানীতে আ’লীগ নেতা ও কলেজ হিসাব রক্ষককে যুবলীগ সাধারণ সম্পাদকের হুমকি

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইন্দুরকানী কলেজের হিসাব রক্ষককে হাত-পা ভেঙ্গে ও কেটে টুকরা টুকরা করার হুমকি দিয়েছে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও হিসাব রক্ষক মোঃ তোবারেক আলী সিকদার হুমকিদাতা যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ তোবারেক আলী সিকদারকে বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় তার দোকানে গিয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার হুমকি দেয় যে, আমার লোকজন দিয়ে হাত-পা ভেঙ্গে গুড়া করে দিবো এবং কুপিয়ে টুকরা টুকরা করে ফেলবো।

এদিকে, ওই যুবলীগ নেতা ইন্দুরকানী কলেজের হিসাব রক্ষক সিকদার মোঃ রেজাউল কবির রাজ্জাককেও মোবাইল ফোনে হুমকি দেয়।

জানা গেছে, ঘোষেরহাট বাজারে হা-ডু-ডু খেলার আয়োজন করে ইন্দুরকানী কলেজের হিসাব রক্ষক সিকদার মোঃ রেজাউল কবির। আর এরই সূত্র ধরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার (০১৭১১০০৮৯৫৫) নম্বর থেকে ইন্দুরকানী কলেজের পদার্থবিদ্যার প্রদর্শক চঞ্চল কুমার সিকদারের (০১৭১৫৮৪৯৪৫৮) নম্বরে ফোন করে বলে তোমার বন্ধু সিকদার মোঃ রেজউল কবির রাজ্জাক যদি তোবারেক সিকদারের ছেলেদের সাথে হাটে তাহলে তার হাত-পা ভেঙ্গে রাস্তার পাশে ফেলে দেব। এ ব্যাপারে সিকদার হিসাব রক্ষক মোঃ রেজউল কবির রাজ্জাক ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

হিসাব রক্ষক সিকদার হিসাব রক্ষক মোঃ রেজউল কবির রাজ্জাক জানান, আমি ঘোষেরহাট বাজারে হা-ডু-ডু খেলার আয়োজন করায় এবং ওই খেলা বন্ধ করার জন্য আমাকে হুমকি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তোবারেক আলী হাওলাদার জানান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার বুধবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় আমার দোকানের সামনে এসে বলে “তুই আউয়ালের (পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল) মিটিং বা জনসভায় লোকজন নিয়া যাও তবে তোর এবং তোর ছেলেদের পথে ঘাটে যেখানে পাই আমার লোকজন দিয়া হাত-পা ভেঙ্গে গুড়া করে দেব এবং কুপিয়ে টুকরা টুকরা করে ফেলবো।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার জানান, বুধবার আমি ঢাকায় ছিলাম। আমি কাউকে হুমকি দেইনি। আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা জিডি করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial