ভাণ্ডারিয়া পৌর সভার জনবল নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ
ভাণ্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভাণ্ডারিয়া পৌর সভার জনবল নিয়োগের চুড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে যারা স্ব স্ব পদের জন্য নিয়োগ পেয়েছেন তারা হল সহকারী কর আদায়কারী মোঃ খাইরুল ইসলাম, মোঃ কাইউম আকন, সহকরী কর নির্ধারক, মোঃ তাইফুর রহমান, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে সাবিনা আক্তার, বাজার পরিদর্শক সোহেল রানা, হিসাবরক্ষক সীমা আক্তার, টিকাদানকারী মোঃ ইমরাম হোসেন, সামসুন নাহার, আদায়কারী মোঃ মিজানুর রহমান ও অফিস সহায়ক পদে মামুন খান।
উল্লেখ্য; গতবছরের শেষের দিকে ৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫২০টি আবেদন জমা পরে। লিখিত পরীক্ষায় উত্তির্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারীদের প্রতিটি পদের জন্য পৃথক পৃথক তারিখে পরীক্ষা নেয়ার পর নিয়োগ কমিটির সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী এ চুড়ান্ত ফলাফল উন্মুক্ত করেন।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা মহলে আর্থিক লেনদেনের যে গুজব ছিল তা উড়িয়ে দিয়ে খুব শক্ত অবস্থানে থেকে ইউএনও এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় বিশিষ্ট জনরা তাকে ধন্যবাদ জানান। তবে জনশ্রুতি রয়েছে কিছু সুযোগসন্ধানীদের প্রত্যাশা পুরন না হওয়ায় তারা ক্ষুদ্ধ হয়েছে ইউএনও এর উপর।
