প্রধান সূচি

Sunday, September 10th, 2017

 

জেলা পুলিশের তথ্য-অভিযোগ বক্স স্থাপন

স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের তিনটি স্থানে তথ্য ও অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন পৌর শহরের মসজিদ মোড়ে এ তথ্য-অভিযোগ বক্স স্থাপন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান। উদ্বোধন শেষে পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন বলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে মাদক, সন্ত্রাসী ও পুলিশ সদস্যেদের বিষয়ে তথ্য ও অভিযোগ দেওয়ার জন্য এই বক্স স্থাপন করা হয়েছে। এতে যেকোন ব্যক্তি সুনির্দিষ্টবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়া পৌর সভার জনবল নিয়োগের চুড়ান্ত ফলাফল প্রকাশ

ভাণ্ডারিয়া প্রতিনিধি : জেলার ভাণ্ডারিয়া পৌর সভার জনবল নিয়োগের চুড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে যারা স্ব স্ব পদের জন্য নিয়োগ পেয়েছেন তারা হল সহকারী কর আদায়কারী মোঃ খাইরুল ইসলাম, মোঃ কাইউম আকন, সহকরী কর নির্ধারক, মোঃ তাইফুর রহমান, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে সাবিনা আক্তার, বাজার পরিদর্শক সোহেল রানা, হিসাবরক্ষক সীমা আক্তার, টিকাদানকারী মোঃ ইমরাম হোসেন, সামসুন নাহার, আদায়কারী মোঃ মিজানুর রহমান ও অফিস সহায়ক পদে মামুন খান। উল্লেখ্য; গতবছরের শেষের দিকে ৮টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫২০টি আবেদন জমাবিস্তারিত পড়ুন


কাঁদা-পানিতে ভিজে ক্লাশ করতে হয় মঠবাড়িয়ার কয়েক’শ শিক্ষার্থীর

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : “স্কুলে আসার সময়ও জামা-কাপড় ভিজে যায়, যাওয়ার সময়ও ভিজে যায়, ভিজা জামা-কাপড়েই ক্লাশ করতে হয়। বর্ষা মৌসুমে পানি-কাঁদা আমাদের নিত্য সঙ্গী। পানির জোঁকও সুযোগ পেলে রক্ত নেয়। আমাদের কষ্ট দেখার কেউ নাই।” উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে দাউদখালী ইউনিয়নের খাসহাওলা গ্রামে ‘নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়’ এর ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ জান্নাতি হাঁপাতে হাঁপাতে এ প্রতিনিধিকে কথা গুলো বলছিল। পানিতে ভিজে স্কুলে আসা জান্নাতি আরও জানায়, ছোটহারজী গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার পথে প্রতিদিন তার আসা-যাওয়া করতে হয়। কাঁচা রাস্তা বর্ষা ও জোয়ারেরবিস্তারিত পড়ুন


অবশেষে ভাতা ও হুইল চেয়ার পেল মঠবাড়িয়ার বুদ্ধিপ্রতিবন্ধী সোহেল

মঠবাড়িয়া প্রতিনিধি : সরকারী ভাতা বঞ্চিত বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী সোহেল হাওলাদার (২৬) অবশেষে প্রতিবন্ধী ভাতা পেলেন। সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় কালির হাট বাজারে সোহেলের দরিদ্র পিতার কাছে এক বছরের ভাতার টাকা ও পাশ বহি তুলে দেয়া হয়। সোহেল উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের (করিমগঞ্জ) দরিদ্র ইউসুফ হাওলাদারের পুত্র। এসময় উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, ইউপি সদস্য শহীদ মোল্লা, বাবুল দাস, মানবাধিকার কর্মী ইসরাত জাহান মমতাজ, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ ইউনিয়ন যুবলীগের নেতা বশির হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আরজু প্রমুখ। প্রতিবন্ধী সোহেলের পিতা দরিদ্র ইউসুফ হাওলাদারবিস্তারিত পড়ুন


মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মায়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে অর্ধ কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পত্তাশী – ইন্দুরকানী সড়কে রবিবার অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল ও পত্তাশী জনকল্যাণ ভোকেশনাল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন মাওঃ ইছাহাক আলী, পত্তাশী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল নোমান, জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধির চন্দ্র, শিক্ষক মনোজ শেখর মৃধা, সন্তোষ কুমার হালদার, সাবেক ইউপি সদস্য মোঃ হেদায়েত উল্লাহ প্রমুখ।


ইন্দুরকানীতে ডায়াবেটিস ও চোখে ছানিপড়া রোধে কর্মশালা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বাকেরগঞ্জ ফোরামের উদ্যোগে এবং দি থ্রেড হলোড ফাউন্ডেশন ও ষ্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় ডায়াবেটিস ও চোখে ছানিপড়া রোধে ফার্মাসিষ্টদের কর্মশালা অনুষ্ঠিত। শনিবার বিকালে ডাঃ অমল কৃষ্ণ সাহার সভাপতিত্বে উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫০ জন ফার্মাসিষ্ট ও গ্রাম ডাক্তার অংশগ্রহন করে। কর্মশালায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ ফোরামের নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম হাওলাদার, প্রেজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল করিম হাওলাদার ও ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির। বক্তাগন ডায়াবেটিস ও চোখে ছানিপড়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে রোগ নিরাময়েরবিস্তারিত পড়ুন


বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কন্ঠ ডেস্ক : গাইবান্ধার সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও নদী ভাঙন কবলিত অসহায় পরিবারদের মাঝে ত্রান বিতরণ করেছে বিডি ফ্রেন্ডস ফাউন্ডেশন ইউএই নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার চিনিরপটল প্রাথমিক বিদ্যালয় মাঠ ও হলদিয়ার বেড়া এলাকায় এসব পরিবারের লোকদের মাঝে চাল, ডাল, তেল, লবন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ইন্দুরকানি উপজেলা সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল, সমাজ সেবক জাহিদুল ইসলাম সুমন, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, ইত্তেফাকের সাঘাটা প্রতিনিধি আরিফুর রহমান লিটু, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ার হোসেন রানা প্রমুখ। বিভিন্ন মিডিয়াবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ইয়াবাসহ যুবক আটক

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পুলিশের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ মোঃ আবু হোরাইয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের হাড়িয়ারঘোপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু হোরাইয়া উপজেলার বড়গুনি গ্রামের মোঃ আলী আকবরের ছেলে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে হাড়িয়ারঘোপ এলাকায় অভিযান চালান। অভিযানকালে হাড়িয়ার ঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ আবু হোরাইয়া নামে এক যুবককে ৪৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন


বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধন

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট থেকে : বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দুই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এবং ফকিরহাট উপজেলার শাহ আউলিয়াবাগ জামে মসজিদের ইমামের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩বিস্তারিত পড়ুন


পাইকগাছায় ১৪২টি মণ্ডপে দূর্গা পূজার প্রস্ততি চলছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : ভোরবেলা ঘুম ভাঙ্গে শিউলী ফুলের গন্ধে। দিকে দিকে এখন চলছে দেবীবন্দনা। শক্তির আধার দেবী দূর্গাকে আরাধনার মাধ্যমে প্রতিবছর শারদীয়া দূর্গোৎসবের মেতে ওঠে বাঙালিরা। মৃন্ময়ীর পূজা পর্ব থেকে পেট পূজা, আলোর রোশনায়, বাহারী পোশাক কোনটাই কমতি থাকে না সার্ব্বজনীন এই উৎসবে। দূর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই আনন্দ আয়োজনে সামিল হয় বলে দূর্গা পূজা নামকরণ শারদীয়া দূর্গোৎসব। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মণ্ডপে মণ্ডপে আনন্দময়ীর আগমনী প্রস্তুতি। শরৎ কালের দূর্গোৎসব শুধু উৎসব নয় মহাউৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছার পূজাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial