প্রধান সূচি

পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র‌্যালি ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে “সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সেলিনা পারভীন, রেজাউল ইসলাম, ইমরুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা অজিয়ার রহমান, শিক্ষার্থী সাম্য সরকার ও আকাশ দেবনাথ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial