প্রধান সূচি

নাজিরপুরে ১৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

নাজিরপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রাম থেকে গাঁজা বিক্রি করার সময় ১৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, মাদক বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানা পুলিশের এসআই হারুন অর রশিদের নেতৃত্বে এএসআই জাকির হোসেন, সাইফুল ইসলাম ও সোহেল উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া গ্রাম থেকে গাঁজা বিক্রি করার সময় ওই গ্রামের আফতার শিকদারের পুত্র শাহান শিকদারকে (২৪) বস্তা ভর্তি ১৩ কেজি গাঁজা সহ আটক করে। এ সময় সেখানে থাকা  অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত শাহানসহ তার একটি বিশাল চক্র দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে জানান থানা পুলিশ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial