প্রধান সূচি

নিখোঁজের ২দিন পর জেলের লাশ উদ্ধার

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

জেলার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর জেলে শামীম এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেলিখালী সংলগ্ন কচাঁ নদীর মোহনায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় ভাণ্ডারিয়ার জেলেরা।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার জানান ৫/৬টি ট্রলার নিয়ে তারা নদীতে খোঁজার সময় কচাঁ নদীর মোহনায় অপর এক জেলে একটি ভাসমান লাশ দেখতে তাদেরকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং বিকেল ৪টায় জানাজা নামাজে শেষে স্থানীয় একটি মসজিদ সংলগ্ন কবরস্থানে শামীমের দাফন করা হয়।

এদিকে নিখোঁজের পর স্ত্রী তানিয়া আক্তার স্বামীর লাশ দেখে দুই শিশু কণ্যা সন্তান নিয়ে নির্বাকপ্রায়। এলাকায় চলছে শোকের মাতম।

উল্লেখ্য, গত বুধবার কচাঁ নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় জেলে শামীম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial