প্রধান সূচি

এ্যাডভোকেট সোবাহান সেলিমের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সোবাহান সেলিম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাস্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ভাণ্ডারিয়া পৌর শহরের সাবেক গার্মেন্টস ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক আঃ মন্নান বিশ্বাস বাদশা (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বাদ জুমা জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি পৌর শহরের গাজীপুর বিশ্বাসবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পৃথক এ মৃত্যুর ঘটনায় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এবং ভাণ্ডারিয়ার বিশিষ্ট জনরা গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial