প্রধান সূচি

ইন্দুরকানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ইন্দুরকানী গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে ঢেপসাবুনিয়া গ্রামের সাইফুল ইসলামের দেড় বছরের ছেলে মোঃ নাইম ইসলাম পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে স্বজনরা তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাকিল আহম্মেদ খান জানান, শিশুটিকে ১০ মিনিট ধরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সে বেচে নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial