প্রধান সূচি

কাউখালীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে ছাতা বিতরণ

কাউখালী প্রতিনিধি :

কাউখালীতে শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে বুধবার ২৫ জন প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

উপজেলা প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু এ ছাতা বিতরণ করেন। ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু বলেন কোন কিছু চাওয়া পাওয়ার জন্য আমি এই উদ্যোগটি নেইনি। মানুষ হিসেবে দায়বোধ থেকে এই কাজটি করা। আমি ছোট উদ্যোগ নিয়েছি, হয়তো কেউ একদিন বড় উদ্যোগ নিবে এই সব শিশুদের জন্য।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial