প্রধান সূচি

প্রবাসী স্ত্রীর ৩৮ লক্ষ টাকা আত্মসাৎ করে স্বামী লাপ্যাত্তা

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া কলারণ এলাকার এক প্রবাসী স্ত্রীর ৩৮ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে স্বামী দীর্ঘদিন ধরে পালাতক রয়েছেন। জানা য়ায়, বালিাপাড়া এলাকার কলারণ গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ মানিক হাওলাদারের সাথে কুয়েত প্রবাসী বরিশাল জেলার সাগরদী এলাকার ঈসা খান রোডের বজলুর রহমান হাওলাদারের মেয়ে পারভিন আক্তার এর সাথে কুয়েতে থাকা কালীন ২০১২ সালে ১ নভেম্বর কুয়েতি আইনে ১ লক্ষ টাকা দেনমহর ধার্য্য করে বিবাহ হয়। স্ত্রী পারভিন আক্তার ১৫ বছর ধরে কুয়েতে একটি শিক্ষা বোর্ডে চাকুরী করেন। তাদের দীর্ঘদিন ঘর সংসার করা অবস্থায় স্ত্রীর আয়কৃত টাকা স্বামী মানিক হাওলাদার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার মামা নাছির, জাহাঙ্গীর, শিরিন দূলাভাই কবির বালিপাড়ায় ইটের ভাটার ব্যবসা ও বিভিন্ন ব্যবসার অজুহাতে প্রায় ৩৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর স্বামী মানিক কৌশলে গত বছরের ২২ নভেম্বর ৮/১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে ৪ মাসের ছুটিতে বাড়ীতে আসে। মানিক বাড়ীতে আসার পরে স্ত্রী পারভীনের সাথে কোন যোগাযোগ না করায় পারভীন একই বছরের ৩০ ডিসেম্বর ছুটি নিয়ে দেশে এসে ইন্দুরকানী উপজেলায় মানিকের বাড়ীতে যায়।

পারভীন অভিযোগ করে বলেন, মানিকের বাড়ীতে পারভীন গেলে মানিক তখন আত্মগোপন করেন। পারভিন শশুরবাড়ীতে দীর্ঘদিন অপেক্ষা করেন। স্বামী মানিক বাড়ী না থাকায় মানিকের দুলাভাই কবির, শাশুরী তাসলিমাসহ অনেকই তার সাথে খারাব আচারণসহ বিভিন্ন ধরনের অত্যাচার চালিয়ে  ভাড়াটিয়া সন্ত্রাসী এনে শশুরবাড়ী থেকে তাকে (পারভীন) তাড়িয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানসহ অনেকেই জানানো হয়েছে। কিছুদিন পর গোপন সংবাদ ভিক্তিতে পারভীন ঢাকায় মানিকের মামার বাসায় গিয়ে মানিকের দেখা পায়। তখন মানিক বলে তুমি চলে যাও আমি সব কিছু নিয়ে কুয়েতে আসতেছি। পরে আবারও মানিক আতœগোপন করেন। স্ত্রী পারভিনের ৩ মাসের ছুটি শেষ হলে আবারও কুয়েত চলে যায়। মানিক অদ্যবধি তার স্ত্রী পারভিনের সাথে কোনপ্রকার যোগাযোগ করেনি। মানিকের পরিবারের লোকজনের সাথে পারভিন যোগাযোগ করলে পারভীনকে শশুরবাড়ীর কবির, নাছির, জাহাঙ্গীর, জেসমিন, শিরিন, তাসলিমা ও শশুর  শাশুরীসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

পারভীন আরো  জানায়, মানিকের  সাথে তার মামী’র  অবৈধ সর্ম্পক রয়েছে সে কারনে ও আমার সাথে যোগাযোগ করে না। প্রায় ১৫ বছরের আয়কৃত ৩৮ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে আতœগোপন করে আছে। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় একটি অভিযোগ করেও কোন সমাধান হয়নি।

মানিকের মামা নাসির জানান, অভিযোগগুলো সব সত্য নয়। আমরা সমাধানের চেষ্টা করছি।

এ ব্যাপারে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী জানান, মেয়েটির অভিযোগ সত্য। মানিক তার স্ত্রী পারভিনের কাছ থেকে ৩০/৩৫ লাখ টাকা নিয়ে আতœগোপন করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial