প্রধান সূচি

মঠবাড়িয়ায় হত্যা চেষ্টার মামলার বাদী ও তার ভাইকে কুপিয়ে যখম

মঠবাড়িয়া প্রতিনিধি :

সোমবার সন্ধ্যায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করার এক ঘন্টার মধ্যেই মামলার বাদী ও তার ছোট ভাইকে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেছে হত্যা চেষ্টা মামলার অন্য আসামী ও গ্রেফতারকৃতের আপন দুই বড় ভাই। গুরুতর আহত বাদী আব্দুল মান্নান (৫০) ও তার ছোট ভাই মনির হোসেন বাদলকে (৩৫) ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার খেতাচিরা গ্রামের চাঞ্চল্যকর খলিল হত্যার ঘটনায় তার ছোট চাচা সোহরাফ হোসেন ছগির প্রতিবেশি কাশেম আলীর ছেলে সোনা মিয়া (৪৫), নজরুল ইসলাম নয়া মিয়া (৪৬) ও জলিল মিয়া (৩১) এ তিন সহোদরসহ  ১৮ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলাটি বিচারাধীন)। মামলার আসামী করার জের ধরে ক্ষুব্ধ হয়ে খলিল হত্যা মামলার আসামী তিন ভাইসহ ছোট ভাই হালিম চলতি বছরের ১১ এপ্রিল প্রকাশ্যে নিহত খলিলের আপন চাচাতো ভাই কবির হোসেনকে (৩০) কুপিয়ে হত্যার চেষ্টা করে। এঘটনায় কবিরের পিতা আব্দুল মন্নান বাদী হয়ে পরদিন ১২ এপ্রিল হালিমসহ চার ভাইকে আসামী করে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। থানা পুলিশ গত সোমবার সন্ধ্যায় উপজেলার খেতাচিরা গ্রাম থেকে ওই হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী হালিমকে গ্রেফতার করে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন জানান, চার সহোদর সোনা মিয়া, নয়া মিয়া, জলিল  মিয়া ও হালিম মিয়া এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। এরা স্থানীয় মটরসাইকেল চালক খলিল, কলেজ ছাত্রী শিরিন হত্যা মামলা ও অন্তসত্বা রেখা নির্যাতনসহ একাধিক মামলার আসামী। এদের ভয়ে জেলে পল্লীর কেউ মুখ খুলতে সাহস পায় না।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হালিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial