প্রধান সূচি

ভান্ডারিয়ায় পর্যটন করপোরেশন চেয়ারম্যানের মতবিনিময় সভা

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিনিধি দলের সাথে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির।

সভায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুর রসিদ খশরু জোমাদ্দার প্রমূখ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার, পর্যটন করপোরেশনের মহাব্যস্থাপক (পরিকল্পনা) খালিদ বিন মজিদ, ব্যবস্থাপক (পরিকল্পনা) আ.ন.ম মোস্তাদুদ দস্তগীর, ব্যবস্থাপক (বানিজ্যিক) আমির হোসেন, ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার ও ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি।

সভায় প্রধান অতিথি আখতারুজ জামান খান কবির বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই সকাল থেকে ঘুরে নদীমাতৃক এই দেশে ভান্ডারিয়া উপজেলার হেতালিয়ায় উপকূলীয় দক্ষিণাঞ্চলের মধ্যে আগামীর একটি টেকসই উন্নয়নের জন্য এখানে একটি পর্যটন কেন্দ্রের জন্য আমরা প্রাথমিক ভাবে যোগ্য মনে করি। কারন এটি সড়ক পথে পাথরঘাটা, পিরোজপুর, বরিশাল এবং নদী পথে সুন্দরবন সংলগ্ন হওয়ায় এটি একদিকে বানিজ্যিক ভাবেও লাভবান হবে সরকার। তাই এটি বাস্তবায়নের জন্য এই এলাকার সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে এটি এক দিকে উপকূলীয় অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্যদিকে একটি পর্যটন এড়িয়া হিসেবে গড়ে উঠবে।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিবকে আস্বস্ত করে বলেন, এই পর্যটন কেন্দ্র স্থাপনে সরকারি ভাবে ১০.৪৮একর জমির প্রয়োজন তা এখানে আছে। এখানে পর্যটন কেন্দ্র স্থাপনে পিরোজপুর জেলা প্রশাসন সর্বাত্তক সহযোগিতা করবে। উপস্থিত সকলে আন্তরিক ভাবে সহযোগিতারও কথা বলেন।

এর আগে দুপুরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ তাদের একটি টিম উপজেলার হেতালিয়াসহ অন্যান্য স্থানে সড়ক ও নৌ পথে ঘুরে দেখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial