প্রধান সূচি

Friday, August 4th, 2017

 

ভান্ডারিয়ায় পর্যটন করপোরেশন চেয়ারম্যানের মতবিনিময় সভা

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিনিধি দলের সাথে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান এবং সরকারের অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির। সভায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফাইজুর রসিদ খশরু জোমাদ্দার প্রমূখ। এসময় অন্যানেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি বিএনপির বৃহৎ অংশের নেতাদের বাইরে রেখে সদস্য সংগ্রহ শুরু

মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠি : সারাদেশে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসাবে স্বরূপকাঠি উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার মিয়ারহাটস্থ দলীয় কার্যালয়ে সভাপতি ফকরুল আলম অনুষ্ঠানের উদ্বোধন শুরু করেন। উপজেলার বিএনপির একংশের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আকরামুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী কামাল, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ আল জোবায়েরসহ বৃহৎ অংশ ওই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান সম্পর্কে অবগত নন বলেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সাংবাদিক নাসিরের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ও ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিনের পিতা আব্দুল হামিদ খানের মৃত্যুতে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রেসক্লাব সভাপতি এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিপন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক জে আইবিস্তারিত পড়ুন


১৫আগষ্ট জাতীয় শোক দিবস পালনে মঠবাড়িয়া যুবলীগের প্রস্তুতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঠবাড়িয়ায় প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর যুবলীগ। বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সদস্য তাজ উদ্দিন আহমেদ। উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাইনুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম বেলা, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহমেদ, বাবু শরীফ, শাহীন মিয়া, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ আহমেদ মাসুম, সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না, উপজেলা দপ্তর সম্পাদক ছগির মাষ্টার, সহ-দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ফুটবল বালক প্রতিযোগিতায় কে এম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

মঠবাড়িয়া প্রতিনিধি : ৪৬তম জাতীয় আন্তঃজেলা গ্রীষ্মকালীন স্কুল মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালক) বিভাগে জেলা পর্যায়ে কে এম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাই ব্রেকারে পেনাল্টি শটে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে দুই গোলে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কে এম লতিফ ইনস্টিটিউশন। কে এম লতিফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, নির্ধারিত সময় ২-২ গোলে অমীমাংসিত থাকলে খেলা টাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে চারটি পেনাল্টি শটে কে এম লতিফ দুটি গোল করতে সক্ষম হয়।বিস্তারিত পড়ুন


মিথ্যা মামলা দিয়ে মঠবাড়িয়ায় কৃষককে হয়রানীর অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে ফারুক হাওলাদার নামের এক কৃষককে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ ফারুক হাওলাদার (৫৫) উপজেলার জানখালী গ্রামের মৃত আঃ লতীফ হাওলাদারের পুত্র। অভিযোগে জানাগেছে, মোঃ ফারুক হাওলাদারের সাথে তুষখালি গ্রামের মৃত মোসলেম আলী মাস্টারের ছেলে বশির আহমেদ এর জানখালী মৌজার জেএল নং ৩৯/৬৬, এসএ খতিয়ান ৫৩ নিয়ে উচ্চ আদালতে (হাই কোর্টে) মামলা চলমান রয়েছে। বশির আহমেদ গত ৪ বছর ধরে ফারুক হাওলাদারের বিরুদ্ধে বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। মামালাগুলো যথাক্রমে-মামলা নং এমপি ৫০৯/১৪, এমপি ২৩২/১৫, জিআর ২৬/১৫। বশির আহমেদবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যাবসায়ী আটক

মঠবাড়িয়া প্রতিনিধি : বরিশাল র‌্যাব -৮ এর একটি টহল দল মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা নামক স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সবুজ দফাদার (৩৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ মজুদকৃত ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্বার করে। আটককৃত মাদক ব্যাবসায়ী সবুজ বহেরাতলার মোঃ ফারুক দফাদারের ছেলে। আটককৃত সবুজকে গতকাল শুক্রবার আদালতের সোপর্দ করা হয়। র‌্যাব ও থানা সুত্রে জানা গেছে, বরিশাল র‌্যাব-৮ এর সহকারি পরিচালক এনামুল কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাত বহেরাতলা সৌদি প্রবাসি হাসপাতালের সামনের সড়কে মাদক বেচাকেনার সময়বিস্তারিত পড়ুন


পাইকগাছায় ছেলের হাতে পিতার মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ছেলের কুড়ালের কোপে হতভাগ্য এক পিতার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মানসিক ভারসাম্যহীন ছেলে প্রহ্লাদ ঘুমন্ত পিতা নির্মল অধিকারীকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ছেলে প্রহ্লাদকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর গ্রামে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের ভবানীপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী নির্মল অধিকারী (৬০) প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে তার মানসিক ভারসাম্যহীন ছেলে প্রহ্লাদ (৩৫) কে নিয়ে নিজ বসত ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে ছেলে প্রহ্লাদ নিজেদের ব্যবহৃত কুড়াল দিয়ে ঘুমন্ত পিতার মাথায় কোপ দেয়।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ ॥ ২ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিষ প্রয়োগে মতলেব গাজী নামে এক ব্যক্তির ঘেরের প্রায় ২ লাখ টাকার চিংড়ি মরে গেছে। শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ঘের মালিক। জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের মৃত আছিরউদ্দীন গাজীর ছেলে মতলেব গাজী গত ৫ বছর ধরে বাড়ীর পার্শ্বে সরল মৌজায় পৈত্রিক ও লীজ নেয়া ১০ বিঘা সম্পত্তিতে চিংড়ি চাষ করে আসছেন। গত সোমবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে ঘেরের সব চিংড়ি মরে গিয়ে ২ লাখ টাকার ক্ষতি হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial