স্বরূপকাঠিতে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসা থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোঃ আবু হানিফ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জাহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মোঃ সায়েম, স্থানীয় সাংবাদিকসহ অভিভাবকবৃন্দ।
Please follow and like us:
« মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা ॥ ডাক্তার সংকট চরমে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা »
