বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানী প্রতিনিধি :
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ইন্দুরকানীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দ্যেগে আয়োজিত এ র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ, শিক্ষা অফিসার সাকিনা খাতুন, সহকারী অধ্যাপক জাকারিয়া, সুপার মাওঃ শাহ-আলম প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে কলেজ ছাত্রী অপহরণ »
