প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, সাহিদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহ আলম, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুব আলী টিপু প্রমুখ। আগামী ৫ আগষ্ট সারাদেশে ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু হবে। এসময় ১ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ১টি করে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial