প্রধান সূচি

বাগেরহাটে শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে সদরের রাংদিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে যুব সমাজের অবক্ষয় রোধে বাল্য বিবাহ যৌতুক, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ৎরাংদিয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মীর ফজলে সাইদ ডাবলুর সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিসেস মাছুদা আক্তারের সার্বিক পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোল্লা আঃ মতিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক।

অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, কোমরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি অচিন কুমার দাস, রহিমাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চু, রাংদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ রহিমাবাদ, মধু দিয়া, কোমরপুর বালিকা বিদ্যালয়ের ষ্টুডেন্ট কেবিনেটের সদস্যবৃন্দ।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial