স্বরূপকাঠীতে ছাত্রলীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ছাত্রলীগের কয়েক‘শ নেতা-কর্মী সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের করে ইন্দুরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, নতুন কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু, স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদ প্রমুখ।
Please follow and like us:
« অতি বৃষ্টিতে মঠবাড়িয়া শহরে পানি ॥ নিম্নাঞ্চল প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
