স্বরূপকাঠীতে উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও তাদের অনুসারিরা। রবিবার সন্ধ্যার পরে উপজেলার বন্দরে শতাধিক ছাত্রলীগ নেতারা ওই আনন্দ মিছিল করেণ।
ছাত্রলীগ নেতা রনি দত্তকে সভাপতি ও ইমরান আহমেদকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগ এবং মিঠুন আচার্য্য অনুজকে সভাপতি ও রিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেয়া হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ছাত্র সমাজের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ১৫ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠি পৌরসভার কমকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন »
