বাগেরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা-পিএফ-গ্রাচ্যুইটি এর শতভাগ সরকারের রাজস্ব তহবিল হতে প্রদানসহ পেনশন প্রথা চালুকরণের এক দফা দাবীতে অর্ধবেলা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট পৌরসভা প্রাঙ্গনে এ কর্মবিরতি ও মানববন্ধন করেছে বাগেরহাট পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, খুলনা বিভাগ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রঞ্জন কান্তি গুহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, এ্যাসোসিয়েশনের নেতা মোঃ রেজাউল করিম, অজিত কুমার হালদার, সুব্রত কুমার সমাদ্দার, মোঃ জামসেদ আলী, সেলিম ফকির, আশীষ কুমার হোড়, সেলিম হাওলাদার, মিসেস সারজিরা বেগম, আলমগীর হোসেন, ডালিয়া বেগম প্রমুখ।
