প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাংবাদিক সোহেল আমিনের মেয়ের ফাঁস লাগানো লাশ উদ্ধার

কন্ঠ ডেস্ক :

জেলার মঠবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা মঠবাড়িয়া কন্ঠের নির্বাহী সম্পাদক  সাংবাদিক সোহেল আমীনের ছোট মেয়ে উর্মি আক্তার (১০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পরে রবিবার সকালে উপজেলার ছোট মাছুয়া গ্রামের বাড়ির  বসত ঘরের পিছনে একটি নালা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে উপজেলার মধ্য বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক সোহেল আমিনের ছোট মেয়ে উর্মি  ছোটমাছুয়া গ্রামের বাড়িতে দাদির কাছে থাকত। গত শুক্রবার বিকালে  উর্মি তার সহপাঠি বান্ধবীর বাড়িতে গিয়ে আর বাড়ি ফেরেনি। পরে নিখোঁজের বিষয়ে তার বাবা সোহেল আমিন  নিজের সামাজিক সাইট ফেসবুকে উর্মির সন্ধান চেয়ে একটি পোস্ট দেন।

রবিবার সকালে পরিবারের স্বজনরা বসত ঘরের পিছনে নালার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায়। ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে দূর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে লাশ নালায় ফেলে রাখে।

মঠবাড়িয়া থানার সার্কেল অফিসার (এএসপি) কাজি শাহনেওয়াজ রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্ন করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।

এদিকে এ মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল ও গ্রামবাসিদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। নিহত শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial