প্রধান সূচি

ভ্যাকসিন নেই হাসপাতালে : বাগেরহাটে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট ও চিতলমারী উপজেলায় সাপের কামড়ে সজিব (৬) নামের এক শিশু ও রব্বান বানু (৫০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত রব্বান বানু জেলার চিতলমারী উপজেলার চর-মাটিভাঙ্গা গ্রামের মোমরেজ আলীর স্ত্রী ও শিশু সজিব ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমার গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। রব্বান বানুর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে শোবার ঘরের আলমিরার উপরে হাত দিতে গেলে তাকে সাপে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য চিতলমারী ও কচুয়া স্বাস্থ্য কমপে¬ক্স এবং বাগেরহাট সদর হাসপাতালে তাকে নেয়া হয়। কোন হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার ওষুধ অ্যান্টিভেনম না থাকায় তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেয়া যায়নি। অবশেষে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার ভোর রাতে ৪ ছেলে- মেয়ের মা রব্বান বানুর মৃত্যু হয়।

শিশু সজিবের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাবার সাথে ভাত খেতে বসে সজিব। এসময় মুখে ব্যাং ধরে নিয়ে আসা একটি সাপ ঘরের ভিতর ঢুকে শিশু সজিবকে কামড় দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে গত ১৪ জুলাই রাতে জেলার কচুয়া উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামে একটি শিশুকে সাপে কামড় দেয়। এসময় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও বাগেরহাট সদর হাসপাতাল ঘুরে অ্যান্টিভেনম না পেয়ে খুলনা মেডিকেলে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল জানান, আমাদের কাছে যে পরিমান অ্যান্টিভেনম ছিল তা মেয়াদ শেষ হয়ে গেছে। তাই রোগীকে সেবা দিতে পারছি না। স্বাস্থ্য অধিদপ্তরকে ভ্যাকসিনের জন্য চিঠি দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial