প্রধান সূচি

ফারহানা জাকিয়া তামান্না গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছে

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার মেধাবী শিক্ষার্থী ফারহানা জাকিয়া তামান্না চলতি বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস লাভ করেছে। সে উপজেলার সরল গ্রামের প্রভাষক মোঃ আনারুল কাদির ও গৃহিনী জেবুন্নেছা খানমের একমাত্র মেয়ে।

তামান্না লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে গোল্ডেন ‘এ’ প্লাস লাভ করে। এর আগে সে ২০০৯ সালে সমাপনি, ২০১২ সালে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করে।

ফারহানা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial