প্রধান সূচি

ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষে : স্বরূপকাঠীতে জিপিএ-৫ পেয়েছে ১০ শিক্ষার্থী

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠী উপজেলায় এ বছরের এইচএসসি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ৯টি কলেজ এবং ২টি স্কুল এন্ড কলেজের মধ্যে ফজিলা রহমান মহিলা কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ফলাফলে শীর্ষে রয়েছে। পাসের হার শতকরা ৭৬.২৩ ভাগ।

উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতকরা ৫০ ভাগ।

এছাড়াও সরকারী স্বরূপকাঠি কলেজে থেকে ১ জন, শহীদ স্মৃতি বি এম কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আলিম পরীক্ষায় অংশ নেয়া উপজেলার ৬টি মাদ্রাসার মধ্যে গনমান সোহাগদল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২টি জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ওই মাদ্রাসা থেকে ২৩ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial