পাইকগাছায় ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করা হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এক হাজার গাছের চারা রোপন করা হয়।
উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী পৌর সদরের কয়েকটি স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জ্যোতি শংকর রায়, শোভা রায়, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, প্রধান শিক্ষক আব্দুল গফফার, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, বিজন কুমার, শিক্ষক শিল্পী পারভীন, সুষ্মিতা সরকার, পাপিয়া পারভীন, রুমা খাতুন ও এসএম আমিনুর রহমান লিটু।
Please follow and like us:
« পাইকগাছায় মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত »
