ইন্দুরকানীতে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্দ্যেগে বিদ্যালয় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সারাদেশের ন্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায় বৃক্ষ রোপন কর্মসূচীর বাস্তবায়নের লক্ষে উপজেলার ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউতিবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিপাড়ার চরবলেশ্বর প্রাথমিক বিদ্যালয়, উত্তর বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে নারিকেল গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম। এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়, ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকান্দার আলী, সহকারি শিক্ষক মোঃ লোকমান হোসেন, রিনা আক্তার সাংবাদিক এম. আহসানুল ছগির প্রমুখ উপস্থিত ছিলেন।
